বিল্ডিং নির্মাণে A TO Z

বিল্ডিং নির্মাণে ক্ষেত্রে কোথায় কতটুকু ঢাল ব্যবহার করতে হয়

১: সিড়ির স্লাবের ঢাল কত হওয়া উচিৎ ?
উত্তর: ২৫৹ থেকে ৪০৹ এর ভিতর সীমাবদ্ধ থাকা উচিৎ
২: সিড়ির নুন্যতম প্রস্থ বসতবাড়ির ক্ষেত্রে কত হবে ?
উত্তর: বসতবাড়িতে সিড়ির প্রস্থ ৯০ সে:মি: এর কম হবে না ।
৩: পাবলিক বিল্ডিং এর সিড়ির প্রস্থ নুন্যতম কতটুকু হবে ? উত্তর: পাবলিক ভবনে ১৫০ সে:মি: এর কম হবেনা।
 ৪: সিড়ির ট্রেড ও রাইজের পরিমাপ সচরাচর কত ?
উত্তর: সচরাচর ট্রেড ২৫ সে:মি: রাইজ ১৫ সে:মি: ধরা হয়।
৫: আরামে উঠানামা করার জন্য প্রতি ফ্লাইটে কতটি ধাপ থাকা যুক্তিযুক্ত ?
উত্তর: প্রতি ফ্লাইটে ৩টির কম নয় এবং ১২ টির বেশি নয়। তবে সর্বচ্চ ১৭ টি পর্যন্ত ধাপ রাখা হয়।
৬: সিড়ি ঘরে হেডরুম কতটুকু রাখা হয় ? উত্তর: হেডরুম সিড়িতে ২১০ সে:মি: হলে ভালো।
 ৭: ভবনের সাধারন ভিত্তির ক্ষেত্রে মাটি ভরাটের পরিমান, মাটি খননের কতটুকু ধরা হয় ?
উত্তর: মাটি খননের ১/৫ অংশ ধরা হয়।
৮: কতটুকু ফাকা অংশের জন্য গাথুনীর হিসাবে কোন বাদ দেওয়া হয় না ?
উত্তর: সাধারনত ০.১ বর্গমিটার ফাকা অংশের জন্য ইটের গাথুনীতে কোন বাদ দেওয়া হয় না। আর ০.০৫ বর্গমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট বীম, পারলিন, রাফটার এর প্রান্ত এর পরিমাপও বাদ যাবেনা।
৯: প্লাস্টারের ক্ষেত্রে বাদ দেওয়ার নিয়ম কি ?
উত্তর: ০.৫ বর্গমিটার ওপেনিং পর্যন্ত প্লাস্টারিং কাজে কোন ডিডাকশন হবেনা। ০.৫ থেকে ৩ বর্গমিটার পর্যন্ত ওপেনিং এর ক্ষেত্রে উভয় পাশে প্লাস্টার করলে একপাশ বাদ যাবে। এবং জানালার জাম্ব ও সীলের জন্য কোন পরিমাপ যোগ করতে হবেনা। ৩ বর্গমিটারের বেশি হলে, দুইপাশে বাদ দিতে হবে। জাম্ব ও সীলের পরিমাপ আলাদা ধরে দিতে হবে।
১০: স্লাবের ডাক্ট এর আকার কতটুকু হলে আরসিসি কাজে বাদ দিতে হবে ?
 উত্তর: যদি স্লাবের ডাক্টের আকার ০.১ বর্গমিটারের বেশি না হয়, তবে তাহার জন্য আরসিসিতে কোন বিয়োগ হবেনা।
১১: দরজার চৌকাঠের হিসাবের একক কি ?
উত্তর: চৌকাঠ ঘনমিটারে হিসাব করা হয়।
১২: দরজার পাল্লার কাজের একক কি ?
উত্তর: পাল্লার পুরুত্ব আলাদা ভাবে উল্লেখ করা হয়, আর কাজের হিসাব বর্গমিটারে করা হয়।
 ১৩: জানালার গ্রিলের ও গ্রিল রঙের কাজের একক কি ?
উত্তর: উভয় আইটেম জানালার ওপেনিং এর পরিমাপের সমান হয়। আর হিসাব করা হয় বর্গমিটার এককে।
 ১৪: প্যানেল, ফ্রেমড, ব্রেসড দরজার ক্ষেত্রে দরজার ওপেনিং এর কতগুন ধরা হয় রঙের কাজে ? উত্তর: দরজার ওপেনিং এর ২.২৫ গুন ধরা হয়।
১৫: ফ্লাস দরজার রঙের কাজে ওপেনিং এর কতটুকু ধরা হয় ?
 উত্তর: ওপেনিং এর ২ গুন ধরা হয়।
১৬: ইনভার্টেড বীম কোথায় বেশি ব্যবহার করা হয় ?
উত্তর: ভবনের পোর্চের বীমগুলো বেশির ভাগ ক্ষেত্রে ইনভার্টেড বীম হিসাবে ডিজাইন করা থাকে।  

বাড়ি তৈরির বিভিন্ন অংশের মাপ

বাড়ি তৈরির বিভিন্ন অংশের মাপ বা আয়তন প্লিন্থ উচ্চতা 150 মিমি বা 6 ইঞ্চির কম হবে না। লিভিং রুম বা ড্রয়িং রুম উচ্চতা 2.75 মিটার এর কম হবে না। আয়তন 9.5 বর্গমিটার এর কম হবে না। কোনপাশের দৈর্ঘ্য 2.4 মিটার এর কম হবে না। রান্নাঘর উচ্চতা 2.75 মিটার এর কম হবে না। আয়তন 5 বর্গমিটার এর কম হবে না। কোনপাশের দৈর্ঘ্য 1.8 মিটার এর কম হবে না। টয়লেট মাঝের খালি উচ্চতা 2 মিটার এর কম হবে না। সাইজ 1.8 বর্গমিটার এর কম হবে না। স্টোর রুম উচ্চতা 2.2 মিটার এর কম হবে না। আয়তন 3 বর্গমিটার এর কম হবে না। গ্যারেজ উচ্চতা কমপক্ষে 2.4 মিটার হতে হবে। আয়তন কমপক্ষে 2.5 মিটার X 5 মিটার হতে হবে। সিড়ি বাসার জন্য চওড়া 1 মিটার, হলরুমের জন্য 1.5 মিটার, প্রতিষ্ঠানের জন্য 2 মিটার। পাদানি বা ধাপের চওড়া কমপক্ষে 250 মিমিএকটা ধাপের উচ্চতা 150 মিমি। যেকোন জায়গাতে খাড়া খালি উচ্চতা (হেডরুম) 2.2 মিটার। আলো-বাতাসের ব্যবস্থা আলো-বাতাসের প্রবেশের জন্য কমপক্ষে নিচের মত খোলা দেয়াল থাকতে হবে
1. গরম আবহাওয়াতে মেঝের দশ ভাগের এক ভাগ পরিমাণ 2. ভেজা গরম আবহাওয়াতে মেঝের ছয় ভাগের এক ভাগ 3. সাধারণ আবহাওয়াতে মেঝের আট ভাগের এক ভাগ


কনস্ট্রাকশন কাজে যে সকল নিয়ম সঠিক ভাবে পালন করতে হবে

| 1. বালি ব্যবহারের পূর্বে ধুয়ে ছেঁকে নিতে হবে।
 2. খোয়া ব্যবহারের পূর্বে ভালভাবে ভিজিয়ে নিতে হবে।
 3. পানি, সিমেন্ট, বালি ও খোয়া/পাথরের মিশ্রণের অনুপাত ঠিক রাখতে হবে।
 4. প্লাস্টারিং কখনো 1.5" এর বেশী হওয়া উচিত নয়।
 5. প্লাস্টারিং-এর পূর্বে ইটগুলোর গা থেকে ময়লা পরিস্কার করে নিতে হবে।
 6. যে যে স্থানে প্লাস্টারিং করা হবে, উক্ত স্থান ভালভাবে চিপিং করতে হবে।
 7. ইটের দেওয়াল পানি দ্বারা ভালভাবে ও সম্পূর্ণরূপে ভিজিয়ে নিতে হবে। যাতে দেওয়াল, প্লাস্টার থেকে পানি শোষণ করতে না পারে।
 8. design অনুযায়ী rod বাইন্ডিং করতে হবে।
 9. clear cover ঠিক রাখতে হবে। ঢালাইয়ের সময় পায়ের চাপে বা ধাক্কায় ব্লকগুলো যেন সরে না যায়, সেইদিকে লক্ষ্য রাখতে হবে।
10. মশলা ঢালার পরে vibrato মেশিন দ্বারা ভালভাবে মশলা বসিয়ে নিতে হবে।

 


Comments